× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাশ ম্যামো না থাকায় জরিমানা, গুদাম সিলগালা

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৯:৫৯ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার পরিবহনের সময় ক্যাশ ম্যামো প্রদর্শন করতে না পারায় এবং গুদামে মজুতের সঠিক হিসাব না থাকায় তাকে জরিমানা গুনতে হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করা হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত জানান, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বিএডিসি ডিলার মেসার্স কাশেম এন্টারপ্রাইজ ক্যাশ ম্যামো ছাড়াই আদমদীঘি সদর ইউনিয়নের মেসার্স খন্দকার ট্রেডার্সের কাছে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পরিবহন করছিলেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ও থানার সাব-ইন্সপেক্টর সোহাগ প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা