× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় তিনজনের পাঁচ দিনের রিমান্ড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৯:৫২ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৯:৫৬ পিএম

 মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের ৪ নম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক লুৎফুন্নাহার রবিবার দুপুরে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন—বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন তিন আসামির সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। তার চিৎকার শুনে এগিয়ে গেলে স্থানীয় বিএনপি কর্মী হাদিস মিয়াও হামলায় আহত হন।

ঘটনার পর স্থানীয়রা একজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করে। আহত জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ১৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার তিনজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মো. মনোয়ার হোসেন বলেন, “হত্যাকাণ্ডে জড়িতরা বহিরাগত। ঘটনার পরপরই আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, যা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। রিমান্ডে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারা এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে, কারা অর্থায়ন করেছে এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি”।

তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা