× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক নিহত, আটক ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৯:২৪ পিএম

অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে আকাশ আহম্মেদ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে আকাশ আহম্মেদ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নবিরুল ইসলাম (৪১) নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ আহম্মেদ (২২) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

নিহত অটোরিকশাচালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে এবং আটক ছিনতাইকারী আকাশ আহম্মেদ জয়পুরহাটের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। ঘটনাটি ঘটে গত শনিবার রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায়।

জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার জন্য পৌরশহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের অটোরিকশায় তিনজন যাত্রী রওনা দেন। অটোরিকশাটি উত্তর লক্ষ্মীপুর কুর্শাখালী রেলগেট এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোচালক নবিরুলের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা নবিরুলকে উপর্যূপরী ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নবিরুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার অবস্থায় অবনতি ঘটলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ওই রাতেই নবিরুলের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার ও আকাশ আহম্মেদ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এ সময় অপর দুই দুর্বৃত্ত পালিয়ে যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশাটি উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। নিহতের অটোরিকশাচালক নবিরুল ইসলামের চাচা নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা