ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৯:০৯ পিএম
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ সরকারের ডিজিটাল ডাটাবেজ তৈরির অংশ হিসেবে দেশব্যাপী একযোগে ‘কৃষক কার্ড’-এর জন্য মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
রবিবার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নে সম্প্রতি প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন ও তথ্য সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ তত্ত্বাবধানে মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মহি উদ্দিন, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসক ফিরোজ আলম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মুরাদ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমদ, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী হিটলার, কাজিরবাগ ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর নবী, বিএনপি, কৃষক দলসহ অঙ্গসংগঠনের নেতা ও স্থানীয় কৃষকরা।