× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ডিবি হেফাজতে আসামির আত্মহত্যা

বগুড়া অফিস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান মোল্লা হত্যা মামলার এক আসামি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সকালে বগুড়া শহরের ডিবি কার্যালয়ের হাজতখানার বাথরুমে নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃত মো. আসাদ (৩০) সারিয়াকান্দির জোড়গাছা মধ্য উত্তরপাড়ার মতি মুন্সির ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসাদকে আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আরও দুজনের তথ্য দেন। তার তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে তাকে সঙ্গে নিয়ে নওগাঁয় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযান শেষে তাকে ডিবি কার্যালয়ে ফিরিয়ে আনা হলে রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।

পুলিশের দাবি, রবিবার সকাল ১০টার দিকে আসাদ হাজতখানার বাথরুমে গেলেও দীর্ঘ সময় বের না হওয়ায় পুলিশ সদস্যরা সেখানে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে ভেন্টিলেটরের রডের সঙ্গে লুঙ্গি পেঁচানো অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাশেদুল ইসলাম রনি বলেন, আসাদের গলায় ঘষা লাগার চিহ্ন দেখা যায়। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যা মামলার আসামি আসাদ ডিবি হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা