× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৮:৫৩ পিএম

বিএনপির লোগো। ফাইল ছবি

বিএনপির লোগো। ফাইল ছবি

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর বাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতকারীরা গভীর রাতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রবিবার সকালে বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

কুরিরচর গ্রামের ভ্যানচালক শামীম বেপারী (২৬) জানান, বিএনপি অফিসের পাশে তার ব্যাটারিচালিত ভ্যান চার্জে দিয়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে সেটি দেখতে তিনি সেখানে যান। এ সময় তিনি দুই ব্যাক্তিকে দেখতে পান, যারা বিএনপির অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মোটরসাইকেলে করে দ্রুত মিয়ারচর গ্রামের দিকে চলে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, এ সময় তিনি চিৎকার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে ওই বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বোতলে কিছু পেট্রোল উদ্ধার করা হয়েছে।

সরিকল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা