× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলপুরে দিনব্যাপী নানান প্রোগ্রামে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৬:৪৩ পিএম

ফুলপুর উপজেলায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলপুর উপজেলায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলপুর উপজেলায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের আগমনে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জুলাই শহীদ কৃষক সাইফুল ইসলামের স্মরণে আমুয়াকান্দা মোড়ে অবস্থিত স্মৃতিস্তম্ভে রবিবার পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বেলা সাড়ে ১১টায় রহিমগঞ্জ ইউনিয়নের ফরাজী মডেল একাডেমী স্কুলের বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী করেন।

সেখানে অনুষ্ঠান শেষে সাড়ে ১২টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছনধরা ইউনিয়নের মেরীগাই উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করে ফুলপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলা ও পৌরসভার সকল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিয়োগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহবায়ক এ.কে.এম সিরাজুল হক, নোমান আকন্দ, মিজানুর রহমান সেলিম, মাজহারুল ইসলাম নিপু, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব সহ ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, ছাত্রদল, উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা