× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৫:৫২ পিএম

ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন হওয়া কুয়াকাটার ট্রাকচালক হানিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন হওয়া কুয়াকাটার ট্রাকচালক হানিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে ট্রাকের ভেতরে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন হওয়া কুয়াকাটার ট্রাকচালক হানিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ-এর মহিপুর থানা শাখার উদ্যোগে রবিবার সকাল ১০টায় এ মানববন্ধন পালন করা হয়।

সংগঠনের মহিপুর থানা শাখার সভাপতি মো. লিটন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিহত হানিফ ফকিরের স্ত্রী, ছেলে ও মেয়ে এবং শ্রমিক নেতারা ।

বক্তারা বলেন, কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় একজন ট্রাকচালককে নির্মমভাবে হত্যা করা পরিবহন শ্রমিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা অবিলম্বে পলাতক প্রধান আসামি বিপ্লব চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার, দ্রুত বিচার সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ৯ জুলাই চট্টগ্রামের আকবরশাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক পার্কিং করে ঘুমিয়ে থাকা অবস্থায় ট্রাকচালক হানিফ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে ট্রাকের হেলপার বিপ্লব চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মারা যান। এ ঘটনায় ১৫ জুলাই আকবরশাহ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মণ্ডল পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা