× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুমায়ুন আহমেদের চতুর্দশ মৃত্যুবার্ষিকী

বই নিয়ে কেউ ফেরত দিতে চান না : শাওন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৪:৩৯ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৪:৪৮ পিএম

হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন মেহের আফরোজ শাওন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন মেহের আফরোজ শাওন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেহের আফরোজ শাওন বলেছেন, সবার জন্য কোনো লাইব্রেরি এখনও করা হয়নি। কারণ এতে কিছু হতাশার বিষয় রয়েছে। লাইব্রেরিতে বসে সবাই পড়তে পারবেন।

বই বাসায় নিয়ে পড়তে পারবেন। এমনটা চেয়েছিলাম। কিন্তু বই নিয়ে কেউ ফেরত দিতে চান না। এ কারণে লাইব্রেরিতে কিছু সীমাবদ্ধতা টানা হয়েছে। লাইব্রেরি উন্মুক্ত করার বিষয়টি বাতিল করা হয়েছে। হুমায়ূন আহমেদের লেখার যারা ভক্ত। তারা নিজেরাই তার বই সংগ্রহ করে পড়তে পারবেন।

রবিবার দুপুরে হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে লাইব্রেরি উন্মুক্ত করার বিষয়ে ভক্তদের অনুরোধের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিশিষ্ট অভিনেত্রী ও হুমায়ূন আহমেদের সহধর্মিণী শাওন ৷  

এ সময় তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে হুমায়ূন আহমেদের জন্মদিন ও মৃত্যুদিন শুধু নুহাশ পল্লীর কর্মীরাই পালন করে থাকেন। সরকার বা রাষ্ট্রের কাছে হুমায়ুন আহমেদের জন্ম ও মৃত্যুবার্ষিকী নিয়ে আমার কিছু চাওয়ার নেই৷ আগে আশা ছিল এখন সেটিও নেই। যতদিন নুহাশ পল্লীর কর্মীরা, ভক্তরা রয়েছেন, আমার সন্তান রয়েছে, আমরাই পালন করবো। 

এদিকে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকাল থেকেই ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে গাজীপুরের পিরুজালি এলাকার নুহাশপল্লীর লিচুতলায় ভিড় করেন। 

আগত ভক্তরা জানান, হুমায়ুন আহমেদ তার লেখা দিয়ে বাঙালি পাঠক সমাজকে আচ্ছন্ন করে রেখেছেন। বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন তার লেখা মানুষ পড়বে। তাকে স্মরণ করতেই প্রতি বছর এই নিভৃত পল্লীগ্রামে আসা হয়। তবে নুহাশ পল্লীতে কোনো লাইব্রেরি নেই। এখানে যদি লাইব্রেরি থাকতো, তাহলে আমরা যারা তার বই পছন্দ করি তারা এসে পড়তে পারতাম, স্মৃতিচারণ করতে পারতাম কিন্তু এই ব্যবস্থাটা এখানে নেই। আমরা আশা করবো নুহাশ পল্লী কর্তৃপক্ষ যেন একটা লাইব্রেরি গড়ে তোলে।

নুহাশ পল্লির ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বলেন, সকাল থেকে আশপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানা থেকে আসা ছাত্ররা নুহাশ পল্লিতে কোরআন তেলাওয়াত করেছেন। তারা কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন । হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিতসহ স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের লোকজন, ভক্ত, বন্ধুরা কবর জিয়ারত ও মিলাদে যোগ দেন । 

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্ম নেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা