× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১২:২৪ পিএম

অতিথিদের কাছ থেকে সম্মাননা ও ক্রেস্ট নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে শাহ্ নূরজালাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অতিথিদের কাছ থেকে সম্মাননা ও ক্রেস্ট নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে শাহ্ নূরজালাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গুণিজন সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে শাহ্ নূরজালালসহ পাঁচজন গুণী শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমির হাসান রাজা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

এ বছর গুণিজন সম্মাননাপ্রাপ্তরা হলেন- সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক (বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ছেলে) শাহ্ নূরজালাল, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণা উজ্জ্বল মেহেদী, আবৃত্তি রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠসংগীত যোবায়ের বখত, লোকসংস্কৃতি হীরা মোহন তালুকদার।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সম্মাননাপ্রাপ্ত সবাই নিঃস্বার্থভাবে সংস্কৃতির সেবা করে যাচ্ছেন। তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে লোকসংস্কৃতির রাজধানী সুনামগঞ্জকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন। আমরা বিশ্বাস করি, এই সম্মাননা তাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে তারা আরও নিবেদিত হয়ে সুনামগঞ্জের সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী ও সুধীজন উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা