× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রশিল্পী মনসুর-উল করিমের জন্মবার্ষিকী উদযাপন

দেশের সংস্কৃতির একটা নিজস্বতা রয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১২:০৮ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১২:৪৫ পিএম

রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে চিত্রশিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী-১ আসনের এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জনসাধারণের মনস্তাত্ত্বিক বিকাশে ভূমিকা রাখা সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হলেও অতীতে এ বিষয়টি সম্পূর্ণ অনুপস্থিত ছিল।

মূলত ব্যক্তি, রাজনীতি ও দলগত স্বার্থে সংস্কৃতিকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের দেশের সংস্কৃতির একটা নিজস্বতা রয়েছে। ফলে এটি তার নিজস্ব অবয়ব ও অনন্য বৈশিষ্ট্য নিয়েই গড়ে উঠবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ও কেঁক কেটে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী  । 

প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশীয় সংস্কৃতিকে বিকশিত ও জনবান্ধব করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। শিল্প-সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র যেমন: শিল্পকলা, লাইব্রেরি, জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ যা কিছু আছে, সবকিছুকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। প্রকৃত অর্থে সংস্কৃতি বলতে যা বোঝায়, তা বাস্তবে রূপ দিতে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। প্রথমত, আমরা নীতিগত বিষয়গুলো নিয়ে কাজ করছি। এর আওতায় বিদ্যমান আইন, বিধি-বিধান ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা পদ্ধতিতে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি সংস্কৃতির প্রসারে যে সকল অবকাঠামোগত সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন এবং প্রশিক্ষণ, নিয়মিত প্র্যাকটিস ও অনুশীলনের মাধ্যমে শিল্পের প্রতিটি সেক্টরকে আমরা নতুন করে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা শিল্প সাতিহ্যের শহর। এখানে আধুনিক শিল্পকলা একাডেমি, অ্যাক্রোবেটিক সেন্টার, কালচারাল সেন্টার এবং নতুন জাদুঘর স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় নিয়ে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি আমি চীন সফর করেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের দেশে শিল্প-সাহিত্যের যে মেধা ও উপাদান রয়েছে, তা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় কোনো অংশেই কম নয়। আমাদের মূল সমস্যা হলো এখানে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং নিয়মিত শিল্পের চর্চা নেই। অথচো নিজস্ব ঐতিহ্য ধরে রেখে চীন তাদের সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছে। চীন সফর থেকে আমরা যে সব আইডিয়া ও অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো দেশে কার্যকরভাবে প্রয়োগ করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে একটি নতুন দিগন্তের সূচনা হবে বলে আমরা আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা চৌধুরী আহসানুল করিম হিটু, কবি ও অধ্যাপক সালাম তাসির, আয়োজক কমিটির সভাপতি কবি খোকন মাহমুদ প্রমূখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত রাজবাড়ীতে ১৯৫০ সালে মনসুর উল করিমের জন্ম নেন। ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক, ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ৪০ বছর অধ্যাপনা করেন। ১৯৭২ সালে মনসুর উল করিম প্রথম চিত্র প্রদর্শনী করেন। ২০১৪ সালে সেপ্টেম্বরে ‘রেখার নাচন’ শীর্ষক একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সত্তরের দশকের শুরু থেকে দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন। ২০১৩ সালে শিল্পকলা একাডেমি থেকে লাভ করেন সুলতান পদক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম ৭০ বছর বয়সে ২০২০ সালের ৫ অক্টোবর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। রাজবাড়ী জেলা সদরে মনসুর উল করিমের নিজ বাড়িতে গড়ে তোলা প্রতিষ্ঠান বুনন আর্ট প্রাঙ্গণে তার কবর রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা