× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃক্ষরাজি সজ্জিত এখানে থাকবে নজরুলকে ঘিরে সাহিত্য চর্চার আয়োজন: ভূমিমন্ত্রী

‎রাজশাহী অফিস

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২০:৩৪ পিএম

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের বিপরীতে সরকারের ৪৬ শতক জায়গার ওপর নজরুল ভিলেজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের বিপরীতে সরকারের ৪৬ শতক জায়গার ওপর নজরুল ভিলেজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবিকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে এবং যারা তাকে নিয়ে গবেষণা করছেন তাদের সুবিধার্থে রাজশাহীতে এই নজরুল ভিলেজ স্থাপন করা হচ্ছে।

উন্মুক্ত ও বৃক্ষরাজিতে সজ্জিত এই স্থানটিতে সারা বছর নজরুলকে ঘিরে নানা সাহিত্য চর্চার আয়োজন করা হবে। থাকবে পৃথক মঞ্চ ও নজরুল কর্নার। দ্রুত নির্মাণ কাজ এগিয়ে নিতে এরই মধ্যে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়ছে।’

শনিবার (১৮ জুলাই) রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের বিপরীতে সরকারের ৪৬ শতক জায়গার ওপর এই নজরুল ভিলেজের উদ্বোধনকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

ভূমিমন্ত্রী বলেন, দি রাজশাহী মুসলিম ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯২৮ সালের ১৬ ডিসেম্বর দুই দিনের সফরে রাজশাহীতে এসেছিলেন বিদ্রোহী কবি। ‘সাপ্তাহিক সওগাত’ পত্রিকায় রাজশাহীতে কবির আগমন প্রতিবেদনে এর উল্লেখ রয়েছে। সেই স্মৃতি আজও রাজশাহী গর্বের সাথে বয়ে বেড়াচ্ছে। এবার তারই ধারাবাহিকতায় রাজশাহীতে নজরুল ভিলেজ স্থাপন করা হলো। 

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহীতে সরকারের যে ৬৪ শতক জমি রয়েছে সেই জমির উপর নজরুল ভিলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি মঞ্চ থাকবে যার নাম হবে নজরুল মঞ্চ এবং একটি কর্নার থাকবে যার নাম হবে নজরুল কর্নার। সাহিত্যের যতগুলো শাখা রয়েছে সেগুলো এই নজরুল ভিলেজে চর্চা করা হবে। এটি থাকবে উন্মুক্ত, থাকবে বৃক্ষরাজি।

‎জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা