জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:৫৬ পিএম
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শনিবার সকালে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন লক্ষ্যে "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শনিবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জয়পুরহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শনিবার সকাল সাড়ে ১০টায় জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে এই লক্ষ্য বাস্তবায়নে জেলায় ৫ লক্ষাধিক বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষাই নয়, বরং জাতির দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান
সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া, পুলিশ সুপার (এসপি)
শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার
হোসেন এবং সামাজিক বনবিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমানসহ স্থানীয় প্রশাসনের
ঊর্ধ্বতন কর্মকর্তারা।