× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার এবং জনগণ একসঙ্গে আগামীর বাংলাদেশ গড়বে: সমাজকল‍্যাণ মন্ত্রী

‎বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:৪৪ পিএম

বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল‍্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল‍্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎গাছ যেখানে লাগাবেন, সেখানকার পরিবেশ ভালো থাকবে। পরিবেশ রক্ষায় সরকার ব‍্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ, রাসায়নিক ও জৈব সার, নানা জাতের ফল ও ঔষধি গাছের চারাসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

‎দিনাজপুরের বিরামপুরে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি।

এ ছাড়া প্রতিবন্ধী ব‍্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং সমাজকল‍্যাণ মন্ত্রণালয় থেকে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

‎এতে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন, ডিডি-ডিএই মো. আফজাল হোসেন, রংপুরের ডিডি-সিডিবি জাফর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, ঠাকুরগাঁও অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, উপকারভোগী কৃষক, শিক্ষক-শিক্ষার্থী ও অন‍্যান‍্য উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা