× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুল অস্ত্রোপচারে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:৩৪ পিএম

কাপাসিয়ায় জরায়ু টিউমার অপসারণে অস্ত্রোপচারের সময় চিকিৎসা অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ আমরাইদ জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাপাসিয়ায় জরায়ু টিউমার অপসারণে অস্ত্রোপচারের সময় চিকিৎসা অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ আমরাইদ জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় জরায়ু টিউমার অপসারণে অস্ত্রোপচারের সময় গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বজনেরা আমরাইদ জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষে অভিযোগ না দিলে ওই হাসপাতালের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কাপাসিয়া থানার ওসি ব্যবস্থা নিতে পারবেন বলে জানিয়েছেন।

নিহত আরিফা (৩০) উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগড় গ্রামের দিনমজুর শামিমের স্ত্রী। তিনি দুটি মেয়ে সন্তানের মা। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আমরাইদ জেনারেল হাসপাতাল উপজেলার আমরাইদ বাজারে অবস্থিত।

এর আগে গত শুক্রবার দুপুরের পর বেসরকারি হাসপাতাল আমরাইদ জেনারেল হাসপাতালে জরায়ুর টিউমার অপসারণের জন্য নিয়ে যায় নিহতের স্বামী শামীম ও তার স্বজনেরা। আমরাইদ জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, আমরাইদ জেনারেল হাসপাতালে অপারেশনের সময় রোগী মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কেউ অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, আমরাইদ জেনারেল হাসপাতালে অপারেশনের সময় রোগী মৃত্যুর ঘটনা শুনেছি। তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে চিকিৎসায় অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৯ সালে আমরাইদ জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি তানিয়া আক্তারে (১৯) মৃত্যুর অভিযোগ ওঠে। ওই ঘটনায় একই বছরের ২৫ এপ্রিল ও কাপাসিয়া উপজেলার সাবেক ইউএনও ইসমত আরা হাসপাতালটি সিলগালা করেছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা