× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মৎস্য ব্যবসায়ীদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:২৭ পিএম

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে কলাপাড়ায় স্থানীয় সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে কলাপাড়ায় স্থানীয় সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, বটম ট্রলিং ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আশাখালী মৎস্য বন্দরে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক জেলে ও মৎস্য ব্যবসায়ী অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং পরিচালনা করছে। পাশাপাশি বটম ট্রলিং, বেহুন্দি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে মাছের উৎপাদন কমে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের হাজারও জেলে পরিবার জীবিকা সংকটে পড়েছে।

মানববন্ধনে জেলেদের জীবন-জীবিকা এবং সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবিলম্বে অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর প্রশাসনিক অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সামুদ্রিক মৎস্য আইনের তফসিলে এটি ভ্রাম্যমাণ আদালতের অধিভুক্ত না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাচ্ছে না। 

তিনি আরও বলেন, ট্রলিং ব্যবসায়ীরা উচ্চ আদালত থেকে একটি আদেশ এনেছেন। যাতে আগামী ছয় মাস ট্রলিংয়ের সঙ্গে জড়িত কাউকে আমরা কোনো ধরনের আটক তো দূরের কথা, হয়রানিও করতে পারব না। আমরা সরকারের পক্ষ থেকে ওই আদেশের বিরুদ্ধে আপিল করব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা