× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসীদের তাণ্ডবে দোকানপাট বন্ধ, প্রতিবাদে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:২০ পিএম

গৌরীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গৌরীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় গৌরীপুর পৌর শহরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ জুলাই) কোনাপাড়া এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জানা যায়, পেঁয়াজ-মরিচের আড়তদার ব্যবসায়ী হযরত আলীর কাছে থেকে দার নেওয়া টাকা নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শান্ত পণ্ডিতের মাঝে দ্বন্দ্ব চলছিল। 

এ দ্বন্দ্বের জেরে গত শুক্রবার রাত ১০টার দিকে হযরত আলীর ছোট ভাই সাদির মিয়াকে (৩৫) কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কে মধ্যবাজারের দোকানপাট মুহূর্তেই বন্ধ করে দোকানিরা চলে যান। শহরে আতঙ্ক বিরাজ করছে। এ হামলার প্রতিবাদে এলাকাবাসী রাতেই বিক্ষোভ মিছিল বের করেন।

বাজারের ব্যবসায়ীরা জানান, শান্ত পণ্ডিতের সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে গত বুধবার হযরত মিয়া ও তার স্বজন মিলে মারধর করে। বিষয়টি নিষ্পত্তি করতে স্থানীয় নেতারা একাধিকবার চেষ্টা করে। এর পরেও শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, টাকা লেনদেনের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা