× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ জনের

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৮:১৮ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৮:৩৪ পিএম

শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুরের আব্দুল মান্নান ভুঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিসের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি একই উপজেলার বাদুয়ারচর পুরানপাড়ায়।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

সহপাঠীদের বরাতে তিনি জানান, আব্দুল মান্নান ভুঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শনিবার তাদের ব্যবসায় শিক্ষা বিভাগের মার্কেটিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাজনাব এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা