× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৬:২৪ পিএম

সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. এ. এইচ. রকিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. এ. এইচ. রকিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় আবুল কালাম আজাদ ভূঁইয়াকে সভাপতি এবং গরিবের ডাক্তারখ্যাত মো. এ. এইচ. রকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের কান্দিরপাড় এলাকায় জাহাঙ্গীর আল-আমিন জমজম টাওয়ারের সপ্তম তলায় বিডিএমএ কার্যালয়ে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

বিডিএমএর সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ ভূইয়া। 

এ সময় সংগঠনের উপদেষ্টা, সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের উপদেষ্টা ময়নাল হোসেন নবগঠিত ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জনস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. এ. এইচ. রকিব বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সংগঠনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ডিপ্লোমা মেডিকেল পেশাজীবীদের স্বার্থরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জনস্বাস্থ্যসেবার আরও কার্যকর ভূমিকা রাখতে নতুন কমিটি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে। 

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা