× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৪:০৪ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৪:০৫ পিএম

কাপ্তাই হ্রদে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় অবশেষে খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কাপ্তাই হ্রদে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় অবশেষে খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কাপ্তাই হ্রদে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় অবশেষে খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জলকপাটগুলো শনিবার বেলা ১১টা ২০ মিনিটে খুলে দিয়ে পানি নিষ্কাশন শুরু করেছে। এতে প্রতিটি কপাট থেকে ৬ ইঞ্চি করে মোট ৯ হাজার কিউসেক পানি অপসারণ করা হচ্ছে। 

জলকপাট ছাড়ার সময় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাঁধের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আজ ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

 তিনি বলেন, আমরা সার্বক্ষণিক পানির উচ্চতা পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান। 

প্রসঙ্গত, অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৪ দশমিক ৮ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এবং বিপৎসীমা ১০৮ ফুট।

উজান থেকে নেমে আসা ঢলের তীব্রতা অব্যাহত থাকায় পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে পানি বিদ্যুৎ কেন্দ্রে। কেন্দ্রের ৫টি ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াট অতিক্রম করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা