× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর অপরাধ রোধে শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:৪৪ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৬ ১৩:৪৫ পিএম

ফেনী জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিদিনের বাংলাদেশ

ফেনী জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিদিনের বাংলাদেশ

ফেনী জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন।  ফেনী জেলা প্রশাসক মনিরা হক ​শনিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 ​জেলা প্রশাসন জানায়, কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রুখতে ও শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার থেকেই জেলাজুড়ে এ বিষয়ে সচেতনতামূলক ও পরামর্শমূলক মাইকিং শুরু হয়েছে।

 নির্দেশনার কার্যকর বাস্তবায়নে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দলের পাশাপাশি মাঠে কাজ করবে পুলিশ বাহিনীও।

 ​এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ​জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি উঠে এসেছে। লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এদের একটি বড় অংশ পরবর্তী সময়ে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।

 ​তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীরা বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ঢালাওভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবেÑ বিষয়টি এমনও নয়। আমাদের মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা ও শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরাকে নিরুৎসাহিত করা।

এই উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা