× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে পুনঃখনন খাল কচুরিপানার দখলে

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৩:১১ পিএম

 কচুরিপানায় ভরা ঠান্ডা বিবির খাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কচুরিপানায় ভরা ঠান্ডা বিবির খাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়েক কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করা বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘ঠান্ডা বিবির খাল’ উদ্বোধনের এক বছরের মধ্যেই কচুরিপানার দখলে চলে গেছে। 

রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ১০কিলোমিটার দীর্ঘ খালটির পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে সেচ কার্যক্রম, দেশীয় মৎস্যসম্পদ ও নৌযাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার সরকারি প্রকল্পটি এখন কার্যকারিতা হারানোর পথে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অর্থায়নে বামরাইল ইউনিয়নের এই খাল পুনঃখনন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের কর্মকর্তাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রকল্পটির উদ্দেশ্য ছিল কৃষিতে সেচ সুবিধা বাড়ানো, জলাবদ্ধতা নিরসন, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নৌযাতায়াত সহজ করা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পুরো খাল ঘন কচুরিপানায় ঢেকে গেছে। অনেক স্থানে পানির প্রবাহই দেখা যায় না। স্থির পানিতে কালচে রঙ ধারণ করেছে খাল। ফলে সেচের জন্য পানি ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় কৃষক আলাউদ্দিন হাওলাদার বলেন, কয়েক কোটি টাকা খরচ করে খাল খনন করা হয়েছে। কিন্তু নিয়মিত পরিষ্কার না করায় পুরো খাল কচুরিপানায় ভরে গেছে। এখন সেচের পানি ব্যবহার করা যায় না। নৌকাও চলাচল করতে পারে না।

এলাকাবাসীর দাবি, কচুরিপানার কারণে দেশীয় মাছের প্রজনন ও আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহনেও সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ।

এ বিষয়ে গৌরনদী ইউনিটের সহকারী প্রকৌশলী সাহেব চৌধুরী বলেন, কচুরিপানা অপসারণের জন্য বর্তমানে তাদের কাছে কোনো বরাদ্দ নেই।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির ব্যবস্থা না থাকায় কোটি টাকার এই উন্নয়ন উদ্যোগ অল্প সময়েই অকার্যকর হয়ে পড়েছে।

চলতি সেচ মৌসুমে দ্রুত কচুরিপানা অপসারণ না করলে বামরাইল ইউনিয়নের কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত খালটি পরিষ্কার করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার এবং প্রকল্পটির কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা