× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবদীতে আইনশৃঙ্খলার ধস

ডাকাতদের কোপে নিহত ১, মালামাল লুট

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১২:১৭ পিএম

নরসিংদী সদর হাসাপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদী সদর হাসাপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূইয়া (৫০) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূঁইয়া নামে এক ব‍্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান সামসু ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান মিয়াকে ফোন করে ঘটনা জানায়।

এ সময় ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূঁইয়া পাশের বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে আসার সময় বাইরে উপস্থিত ডাকাতদল তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাজাহান ভূঁইয়া মৃত্যু হয় এবং চাচা সুরুজ ভূঁইয়া গুরুতর আহত হয়। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদল চলে গেলে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত চাচা সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিবেশী সোহেল মিয়া জানান, রাতে বাড়িতে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে ছোট ভাই মিলন তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোনে ঘটনা জানান। পরে পাশের বাড়ি থেকে ভাই শাহজাহান ও চাচা সুরুজ ছোট ভাইয়ের বাড়ির দিকে আসতে থাকলে বাড়ির বাইরে থাকা ডাকাত দল তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে ডাকাতি শেষ করে চলে যায়।
মাধবদী থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।
ওই ডাকাতির কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা