চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২৩:৫৩ পিএম
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটংয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজলার পশ্চিম টইটং নাপিতখালী দক্ষিণপাড়া ইসলামী সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানর বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক (জেনারেল) মোহাম্মদ মাহমুদুল হক, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তহিদুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল রহিম, কার্যকরী সদস্য তৈয়বুল ইসলামসহ সংগঠনের সদস্য, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।