× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২২:২৩ পিএম

আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফাইল ছবি

আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফাইল ছবি

উজানের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, কুড়িগ্রামে তিস্তা ও ব্রহ্মপুত্রের অববাহিকায়  স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে নিম্নাঞ্চলের কিছু এলাকা স্বল্পমেয়াদে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চল ও উজানে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিশেষ করে রংপুর বিভাগে কোথাও কোথাও ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা নদ-নদীর পানি বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে।

পাউবোর শুক্রবার সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে গত ১২ ঘণ্টায় পানির স্তর ৮ সেন্টিমিটার কমে ২৪ দশমিক ৯০ মিটারে নেমেছে। দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে একই সময়ে পানির স্তর ১২ সেন্টিমিটার কমে ২৮ দশমিক ৫৭ মিটারে দাঁড়িয়েছে।

অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর চিলমারী পয়েন্টে পানির স্তর ১ সেন্টিমিটার বেড়ে ২২ দশমিক ৬৫ মিটারে পৌঁছেছে। এছাড়া তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে গত ১২ ঘণ্টায় পানির স্তর ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৮ দশমিক ৮৮ মিটারে পৌঁছেছে।

এ অবস্থায় নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এই মহুর্তে বড় ধরণের বন্যার আশঙ্কা নেই।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা