× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড়শ বছরের ঐতিহ্যের পৌরসভা সংকটে

অরিত্র কুণ্ডু,পশ্চিমাঞ্চল

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২১:৪২ পিএম

মহেশপুর পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মহেশপুর পৌরসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেড়শ বছরেরও বেশি সময়ের ইতিহাস বহনকারী দেশের অন্যতম প্রাচীন ঝিনাইদহের মহেশপুর পৌরসভা বর্তমানে নানা সংকটে জর্জরিত। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোর বেহাল অবস্থা, আর্থিক সংকট, অপর্যাপ্ত জনবল ও নাগরিক সেবার সীমাবদ্ধতায় পৌরবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

এক সময় এলাকার উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনার প্রতীক হিসেবে পরিচিত এই পৌরসভা এখন নানা সমস্যার ভারে ন্যুব্জ। ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ও অকেজো সড়কবাতি, কাঁচা ও অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা এবং সুপেয় পানির সংকটে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার বাসিন্দাদের। বছরের পর বছর পৌরকর পরিশোধ করলেও মিলছে না কাক্সিক্ষত সেবা।

জানা যায়, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহের মহেশপুর পৌরসভা। ২০০৪ সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয়। বর্তমানে প্রায় ২২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ৫০ হাজারের অধিক মানুষ বসবাস করছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ সড়কে খানাখন্দ, অনেক এলাকায় ভাঙা ড্রেন, জলাবদ্ধতা এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ বাড়ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার দূর্বলতার কারণে বর্ষা

মৌসুমে জলাবদ্ধতা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভায় অন্তত ৩ হাজার সড়ক বাতির

প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে মাত্র ২ হাজার সড়কবাতি। এর মধ্যে অধিকাংশ সড়ক বাতি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। ফলে রাত নামলেই পৌর শহরের অনেক এলাকা অন্ধকারে ডুবে যায়। মনে হয় ভুতুড়ে এলাকা। অল্পকিছু এলাকায় সিসি ক্যামেরা থাকলেও সেগুলো নষ্ট হয়ে গেছে। সুপেয় পানির সংকট নিয়েও অভিযোগ রয়েছে বিস্তর। অনেক এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় বাসিন্দাদের বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, পৌরসভার আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা, রাজস্ব আদায়ে দূর্বলতা এবং দীর্ঘদিন ধরে বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত পৌরকর দিচ্ছি। তবে নাগরিক সুবিধা বলতে তেমন কিছুই পাচ্ছি না। রাস্তা-ঘাটের অবস্থা খুবই

খারাপ। সামান্য বৃষ্টিতেই চলাচল করা কঠিন হয়ে পড়ে। এটি জেলার সবচেয়ে পুরোনো পৌরসভা। অথচ নাগরিক সুবিধার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। পৌরসভার সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।”

আরেক বাসিন্দা সুলতানা ইয়াসমিন বলেন, “সন্ধ্যার পর অনেক এলাকায়

সড়কবাতি জ্বলে না। অন্ধকারে নারী ও শিশুদের চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এ নিয়ে অনেকবার পৌর কর্র্র্তৃপক্ষকে জানালেও তাঁরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। দ্রুত এসব সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে এখানে আমাদের বসবাস করা কষ্ট হবে।”

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন,  “ঐতিহ্যবাহী এসব পৌরসভাগুলোকে আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছ প্রশাসন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং টেকসই অবকাঠামো উন্নয়ন করা জরুরি। দেড়শ বছরের ঐতিহ্য বহনকারী এই পৌরসভাকে আবারও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে কার্যকর পরিকল্পনা, সুশাসন এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।”

এ ব্যাপারে মহেশপুর পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেন বলেন, “পৌরসভার সেবার মানোন্নয়নে ইতোমধ্যে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নের কাজ বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “প্রকল্পগুলোর কাজ শেষ হলে পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা