× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতা জাহাঙ্গীরের জানাজায় মানুষের ঢল

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২১:০৪ পিএম

কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে বিএনপি নেতা জাহাঙ্গীরের জানাজায় মানুষের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠে বিএনপি নেতা জাহাঙ্গীরের জানাজায় মানুষের ঢল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর (৫২) হত্যাকাণ্ডের পর শোকের ছায়া নেমে এসেছে পুরো কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে। হাজারো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতি, শোকাহত পরিবেশ এবং নেতাকর্মীদের আবেগঘন স্মৃতিচারণে শেষ হয় তার জীবনের শেষ অধ্যায়। 

শুক্রবার (১৭ জুলাই) জুমার পর মিঠামইন হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় জাহিদুল আলম জাহাঙ্গীরের শেষ জানাজা। জানাজা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে মিঠামইনে কোনো রাজনৈতিক নেতার জানাজায় এত মানুষের উপস্থিতি দেখা যায়নি।

জানাজায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি, (কিশোরগঞ্জ-৬), মো. মাজহারুল ইসলাম এমপি (কিশোরগঞ্জ-১), অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি (কিশোরগঞ্জ-৪), জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর একজন ত্যাগী, আদর্শিক ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুধু হামলাকারীদের গ্রেপ্তার করলেই হবে না। এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা পরিকল্পনা করেছে, অর্থায়ন করেছে কিংবা মদদ দিয়েছে, তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যু শুধু মিঠামইনের নয়, জাতীয়তাবাদী পরিবারের জন্যও অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দলের নেতাকর্মীসহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ঘটনার বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তাদেরও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহিদুল আলম জাহাঙ্গীর ও তার সহযোগী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা