× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে ধান ক্ষেত নষ্ট করে জমি দখলচেষ্টার অভিযোগ, নারীসহ আহত ২

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ২০:৩৩ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর খামারের জন্য চাষ করা ঘাস ও ধানের ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর খামারের জন্য চাষ করা ঘাস ও ধানের ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর খামারের জন্য চাষ করা ঘাস ও ধানের ক্ষেত ট্রাক্টর দিয়ে নষ্ট করে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে জমির মালিক বৃদ্ধা হোসনেয়ারা ও তার ছেলে হাসান (৩৫) মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন।

উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জমির সীমানায় থাকা সুপারি, নারিকেল ও কলাগাছ কেটে নষ্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

হামলায় নেতৃত্ব দেওয়া অভিযুক্তরা হলেন নুরুল ইসলাম (৬০) ও হেদায়েত উল্লাহ দুলাল (৫০)।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতান আহম্মদের স্ত্রী হোসনেয়ারা বেগম তার জমিটি স্থানীয় কৃষক মো. বাহারের কাছে বার্ষিক চুক্তিতে (লগ্নি) দেন। বাহার ওই জমিতে গরুর খামারের জন্য ঘাস ও ধানের চাষ করেন। শুক্রবার সকালে নুরুল ইসলাম ও দুলালের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জমিতে প্রবেশ করে জমির মালিকানা দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এরপর তারা ট্রাক্টর দিয়ে জমির ঘাস ও ধানের চারা নষ্ট করে এবং চারপাশে লাগানো সুপারিগাছ, নারিকেলগাছ ও কলাগাছ কেটে নষ্ট করে দেয়। 

খবর পেয়ে জমির মালিক বৃদ্ধা হোসনেয়ারা বেগম ও তার ছেলে হাসান ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে বুদ্ধা হোসনেয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


কৃষক মো. বাহার বলেন, “আট বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে নিজের জমি ও লগ্নি নেওয়া জমিতে কৃষিকাজ শুরু করি। তিন বছর ধরে গরু ও মোরগের খামার পরিচালনা করছি। হোসনেয়ারা বেগমের কাছ থেকে জমি নিয়ে গরুর খাদ্যের জন্য ঘাস ও ধানের চাষ করি। কিন্তু হঠাৎ নুরুল ইসলাম ও দুলালের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে সবকিছু নষ্ট করে দেয়। এখন আমার খামারের ১৫-২০টি গরুর জন্য কোনো ঘাস নেই। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই”।


তবে অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, “জমিটি আমি ক্রয় করেছি। আমার নামে বৈধ দলিলসহ সব কাগজপত্র রয়েছে। অন্যরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছে। হামলার অভিযোগ সঠিক নয়।


কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফরিদুল আলম জানান, ৯৯৯ এর ফোনের মাধ্যমে খবরটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা