প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম
দোহাজারী পৌরসভায় শুক্রবার ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
দোহাজারী পৌরসভার সামনে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এম এরশাদইল্লাহ এমপি, কোতোয়ালি আসনের এমপি আবু সুফিয়ান, পটিয়ার এমপি এনামুল হকসহ অন্যান্যরা।