× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাল থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৮:৩৫ পিএম

নিহত সাজ্জাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত সাজ্জাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামে একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, বুধবার বিকাল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির পাশের খালে সাজ্জাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পুলিশ মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেলে সাজ্জাদের মা দোকানে গেলে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পাড়ে যায়। অসাবধানবশত পানিতে পড়ে ডুবে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা