× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘর ভাঙচুর

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত আমিরুল মোল্যা (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা না ঘটলেও ঘটনার সাথে জড়িত না এমন অন্তত ১০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে। ঘটনাটি বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শোয়া শতডাঙা গ্রামের নিহত আমিরুল মোল্যার সাথে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল ও ফরিদ বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ১৪ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল, ফরিদ বিশ্বাস, ফিরোজ বিশ্বাস ও মিরাজ বিশ্বাস নিহত আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আমিরুল মোল্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায়।

ভুক্তভোগী পরিবারগুলোর কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, মূলত যারা সেদিন এ ঘটনা সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে তার ছোট ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আমাদের যাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এ ঘটনায় আমরা কেউই জড়িত না। শুধু শুধু আমাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। 

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা