× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারের অভিযোগ

মাইকিং করে বসতঘরে আগুন, মা-ছেলেকে পুলিশে সোপর্দ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:৪০ পিএম

অভিযুক্ত পারভেজ। ছবি: ভিডিও থেকে

অভিযুক্ত পারভেজ। ছবি: ভিডিও থেকে

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের অভিযোগে মা-ছেলেকে আটক এবং তাদের বসতঘরে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  ঘটনার আগে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী জামাল ড্রাইভারের ছেলে পারভেজ (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এলাকাবাসীর অভিযোগ, পারভেজ, তার মা পারভীন আক্তার এবং জামাল ড্রাইভারের শ্যালক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও তারা মাদক কারবার বন্ধ করেননি।

আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক বলেন, “সারাদেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়া হয়।” 

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, “তাদের বাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে এলাকাবাসীর উদ্যোগে মাদক কারবারিদের এলাকা থেকে উচ্ছেদের লক্ষ্যে বাড়িঘরে আগুন দেওয়া হয়।”

হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, “তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। আমরা একাধিকবার সতর্ক করেছি। পরে সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের নির্দেশনায় একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্য ও এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দেন এবং তাদের এলাকা ছাড়ার দাবি জানান।”

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা