× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরীপুর বিএমএসএফের সভাপতি কমল সরকার, সম্পাদক বুরহান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৬:২৮ পিএম

কমল সরকার ও মোস্তাফিজুর রহমান বুরহান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কমল সরকার ও মোস্তাফিজুর রহমান বুরহান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কমল সরকার (যায়যায়দিন) এবং সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর)।

স্বজন সমাবেশ কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে ভার্চয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন, আমরা সারাদেশের নির্যাতিত-নিপীড়িত, হামলা-মামলার শিকার সাংবাদিকদের পাশে আছি। সাংবাদিকদের সুরক্ষা আইন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্দোলন অব্যাহত রয়েছে। গৌরীপুর শাখার সাংবাদিকরাও এসব কর্মসূচী পালনে সক্রিয় ভূমিকা রাখায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। এ সম্মেলনের মাধ্যমে যারা দায়িত্ব পাবেন, তারা আরও সক্রিয় ভূমিকা রাখবেন। 

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান। 

নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান (খবর), সহ-সভাপতি সেলিম আল রাজ (কলামিস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুদু (বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান (সংগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘোষ (পরিধি), অর্থ সম্পাদক শামীম হোসেন আলভী (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম আনোয়ার (প্রতিদিনের বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মোখলেছুর রহমান  (গৌরীপুর নিউজ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোরসালিন (আমাদের সময়), কার্যকরি সদস্য নূরুল ইসলাম (সংবাদ), আলম ফরাজী (কালের কন্ঠ), মোস্তাফিজুর রহমান (প্রথম আলো), মো. রইছ উদ্দিন (যুগান্তর), জহিরুল হুদা লিটন (আজকের প্রভাত)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা