× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৪:৩৭ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১৫:৫০ পিএম

চকরিয়ায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চকরিয়ায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারিভাবে জরিপ চলছে। জরিপের ভিত্তিতে বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে। বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে। 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় শুক্রবার দুপুরে  বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা দিতে দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি সড়কপথে চকরিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন। সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর পর্যন্ত তিনি চকরিয়ার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা দেন। 

এর পর তিনি পুনরায় চকরিয়ার অন্যান্য বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টায় তিনি পেকুয়ায় নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন।

শনিবার সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টায় তিনি মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকায় যাবেন এবং সেখানে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৮টা ৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা