× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেড়ামারার ফয়জুল্লাহ গ্রাম পদ্মার ভাঙনের মুখে

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৩:১৭ পিএম

 ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রাম ভাঙনের কবলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রাম ভাঙনের কবলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একসময় যেখানে ছিল মানুষের বসতি, সবুজ ফসলের মাঠ আর স্বপ্নের ঠিকানা আজ সেই জনপদই ধীরে ধীরে গ্রাস করছে প্রমত্তা পদ্মা। 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রাম এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত। নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

পদ্মার তীব্র স্রোতে প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। ঘরবাড়ি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের শত শত পরিবার। ইতোমধ্যে অনেক পরিবার ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগমসহ অনেকে জানান, পানি উন্নয়ন বোর্ডের হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে ফয়জুল্লাহপুরের পাশ দিয়ে যাওয়া বেড়িবাঁধের বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে পুরো এলাকার অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

মাহাবুল, দবির প্রামাণিক, মোস্তফাসহ অনেকেই অভিযোগ করে বলেন, বছরের পর বছর নদী ভাঙনের শিকার হলেও স্থায়ী কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময় প্রতিশ্রুতি মিললেও কার্যকর উদ্যোগের অভাবে মানুষের দুর্ভোগ কমছে না। তাদের দাবি পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

পানি উন্নয়ন বোর্ড এর আগে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিলেও পদ্মার প্রবল স্রোত ও নদীর গতিপথ পরিবর্তনের কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি। শুধু জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধ নয়, প্রয়োজন টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ।

কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর বলেন, আমি এর আগেও ভাঙন কবলিত এলাকা ঘুরে এসেছি। ফয়জুল্লাহপুর এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা