× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার জয়ের মুহূর্ত ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২৩:০০ পিএম

দীপ্ত চৌধুরী।

দীপ্ত চৌধুরী।

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের আনন্দঘন মুহূর্তের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

গত বুধবার রাত সোয়া ৩টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দীপ্ত চৌধুরী জেলা শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রানী রায় দম্পতির ছেলে এবং নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী বন্ধুদের সূত্রে জানা যায়, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য বাসা থেকে বের হন দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ের পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমর্থকদের আনন্দ-উল্লাস চলছিল। সেই আনন্দঘন মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করার জন্য দীপ্ত স্থানীয় একটি শোরুমের দ্বিতল ভবনের ছাদে ওঠেন। ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন তিনি। এতে তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত ভবনের নিচে ছিটকে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নেত্রকোণা সদর মডেল থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা