× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রংপুর অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:৩৯ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাইয়ের চেতনা ধারণ করেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ফ্যাসিবাদ দেশের অর্থনীতিকে বর্গিদের মতো লুণ্ঠন করেছে। ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থসংকট ছিল। তিনি দাবি করেন, ড. ইউনূস দায়িত্ব ছাড়ার সময় সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন। জুলাইয়ের চেতনা অনুসরণ করেই সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা থাকলেও সরকার এ বিষয়ে দ্বিধাগ্রস্ত নয়। প্রধানমন্ত্রী সংসদের সমাপনী ভাষণে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি ছড়িয়ে দিয়ে গেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করেছে। রাষ্ট্র পুনর্গঠনে সময় প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কাজ চলছে। ভবিষ্যতের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ, যা বিশ্বে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শাহরিয়ার সোহাগ, শামসুর রহমান সুমন এবং বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল আহমেদ ইয়ামিনসহ অন্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা