× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদ পরিবারের পুনর্বাসন নৈতিক দায়িত্ব: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:০৮ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২০:০৯ পিএম

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চসিক মেয়র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চসিক মেয়র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই-আগস্টের শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃহস্পতিবার সকালে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলনে চট্টগ্রামের মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভেদ ভুলে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে”।

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে”।

এ সময় জুলাই শহিদ স্মৃতি স্তম্ভে শহিদ ওয়াসিম আকরামের নাম অন্তর্ভুক্ত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

তিনি বলেন, “দেশের জন্য জীবন উৎসর্গকারী কোনো শহিদের নাম বাদ পড়া দুঃখজনক। বিষয়টি দ্রুত সংশোধন করে সকল শহিদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা উচিত। রেলওয়ে স্টেশন এলাকায় স্থাপিত জুলাই শহিদ স্মৃতি স্তম্ভের দায়িত্ব ভবিষ্যতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হলে এর সংরক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা