× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যালয় ভবনে ১৯ মৌচাক, আতঙ্কে শিক্ষক-অভিভাবকরা

নেত্রকোণা সংবাদদাতা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:০৮ পিএম

বিদ্যালয় ভবনে ১৯ মৌচাক, আতঙ্কে শিক্ষক-অভিভাবকরা

নেত্রকোণার একটি প্রাথমিক বিদ্যালয় ভবনে মৌমাছিরা বেঁধেছে ১৯টি মৌচাক। তা নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব মৌচাক। 

স্থানীয়রা জানান, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার পর স্কুল বন্ধ ছিল। বছরের শুরুতে ক্লাস শুরু হয়েছে। এই বন্ধের মধ্যেই মৌচাক বাঁধে মৌমাছিরা।

বিদ্যালয় ভবনের মৌচাকগুলো থেকে প্রতিদিন মৌমাছি আসা-যাওয়া করে। ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। 

অভিভাবকদের আশঙ্কা, শিশুরা দুষ্টুমি করে মৌচাকে ঢিল ছুড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সুলেমান মিয়া বলেন, হাওরাঞ্চলে এই মৌসুমে প্রচুর সরিষার চাষ করা হয়েছে। বিদ্যালয়টি কাছে থাকায় মৌমাছিরা এখানে এসে বাসা বেঁধেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আক্তার জাহান বলেন, ‘আমাদের স্কুলের ভবনে অনেক মৌচাক দেখেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপর মহলে জানানো হবে।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাছলিমা আক্তার লিপি বলেন, ‘স্কুলে ১৯টি মৌচাকের খবর পেয়েছি। শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে মৌচাক ভাঙা হবে। মৌচাক থেকে যা মধু পাওয়া যাবে, তা বিক্রি করে স্কুলের উন্নয়নমূলক কাজে লাগানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা