× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকগীতিতে সারা দেশে প্রথম সখীপুরের ইশা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৯:০৫ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম

ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক গ্রহণ করে প্রথম স্থান অর্জনকারী অনয়া। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক গ্রহণ করে প্রথম স্থান অর্জনকারী অনয়া। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে অনয়া সরকার ইশা (১০)।

সে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কৃতী সন্তান শংকর সরকারের মেয়ে।

এ উপলক্ষে গতকাল ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সনদ ও স্বর্ণপদক গ্রহণ করে অনয়া। প্রধানমন্ত্রী নিজ হাতে তার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

অনয়ার এই সাফল্যের পেছনে রয়েছে তার মা তুলি সরকার, বাবা শংকর সরকার এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাসের অক্লান্ত পরিশ্রম, উৎসাহ ও দিকনির্দেশনা।

ছোটবেলা থেকেই অনয়ার গান শেখার প্রতি গভীর আগ্রহ ছিল। তার মা, সংগীতগুরু এবং শিক্ষকদের সহযোগিতা ও অনয়ার কঠোর পরিশ্রমের ফলেই সে জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করেছে।

ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারবে বলে আমাদের বিশ্বাস।

বর্তমানে বাবার চাকরির সুবাদে অনয়া কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত। জন্মস্থান টাঙ্গাইল হলেও নিজের প্রতিভা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জাতীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের সাক্ষর রেখেছে।

সকলের প্রত্যাশা, ভবিষ্যতেও সে দেশ-বিদেশে বাংলাদেশের লোকগীতিকে আরও সমৃদ্ধ ও উজ্জ্বলভাবে তুলে ধরবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা