× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঠিয়ায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৯:০০ পিএম

পুঠিয়া রাজবাড়ী চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ব্যাপক আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুঠিয়া রাজবাড়ী চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ব্যাপক আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ঢাকাস্থ ইসকন স্বামীবাগ মন্দির, ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ এবং ওড়িশার পুরীসহ বিশ্বজুড়ে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়।

উপজেলার রাজবাড়ী চত্বরে বৃহস্পতিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ব্যাপক আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়।

পুঠিয়া মন্দির চত্বরের ১৩টি ঐতিহাসিক মন্দিরের মধ্যে একটি হলো বিখ্যাত রথ মন্দির (জগন্নাথ মন্দির)। ১৮৩০ খ্রিষ্টাব্দের দিকে পুঠিয়ার রাণী ভুবনময়ী দেবী এটি নির্মাণ করেন। এটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রথ উৎসবের দিনে পুঠিয়া রাজবাড়ী গোবিন্দ মন্দির চত্বর থেকে মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়।

শত শত ভক্ত দড়ি টেনে জগন্নাথ দেবের রথটি রাজবাড়ী মাঠ প্রদক্ষিণ করিয়ে রথ মন্দিরে নিয়ে আসেন। রথযাত্রাকে কেন্দ্র করে পুঠিয়া রাজবাড়ী মাঠ, কলেজ মাঠ ও স্থানীয় বাজার প্রাঙ্গণে জমজমাট গ্রামীণ মেলা বসে।

বিশ্বশান্তি কামনায় ও সনাতন সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ৯ দিনব্যাপী এই আয়োজনের পর ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে ওই উৎসব সমাপ্ত হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা