× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১৬:৪৭ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৭:৫৯ পিএম

নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক। ছবি: ফায়ার সার্ভিসের মিডিয়া সেল

নদীতে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক। ছবি: ফায়ার সার্ভিসের মিডিয়া সেল

নারায়ণগঞ্জে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে নদীতে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ডুবুরি নিখোঁজ হয়েছেন।

নদী ফায়ার স্টেশনে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ডুবুরির নাম মো. সাদিক। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল  যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ডুবুরিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মো. সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামের আশরাফ শেখ ও লিলি বেগমের সন্তান এবং তিনি বিবাহিত।

২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন সাদিক। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা