× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১২:৫৮ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১৩:৩৯ পিএম

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। প্রবা ফটো

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। প্রবা ফটো

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত ‘জুলাই স্মৃতিফলকে’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা এবং শহিদ পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে সেই দিনের স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার লড়াই। শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

আলোচনা সভায় পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনসহ অন্যনরা বক্তব্য রাখেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা