প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১২:৪৬ পিএম
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় শর্ট সার্কিটে আগুনে দগ্ধ ১০ শ্রমিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়েছেন।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলার পশ্চিম বানু মেম্বারটেক পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও জানান তিনি।
দগ্ধ শ্রমিকরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।