× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

​ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১২:১৮ পিএম

ফেনী শহরে মাদকবিরোধী  অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে ৬ মাদকসেবীকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

ফেনী শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে ৬ মাদকসেবীকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রবা ফটো

ফেনী শহরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে ৬ মাদকসেবীকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তারের নেতৃত্বে ১৫ জুলাই বুধবার রাতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার শহরের বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িতÑ হাতেনাতে আটক হওয়া ব্যক্তিরা হলেনÑ আবদুল্লাহ আল নোমান, মো. নাছির উদ্দিন রোমান, মোশারফ হোসেন, মো. ইউনুস, মো. আলা উদ্দিন ও জালাল আহম্মদ আলমগীর।

আটককৃতদের আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ফেনী জেলা কারাগার-২ এ প্রেরণ করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আমরা শুধু আইনগত ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নই, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার ও প্রচারণামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা