× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌগাছায় ৪৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

​চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১১:৫৬ এএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১১:৫৭ এএম

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  প্রবা ফটো

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চৌগাছা পৌরসভার পাকিস্তান রোডে রাজীবের মুদি দোকানের সামনে থেকে বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চৌগাছা থানার গরীবপুর গ্রামের মো. ইছাহক ও মো. সুমন।

পুলিশ জানায়, চৌগাছা থানার এসআই মো. হোসেন পাটওয়ারী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করেন। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

​এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা