× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর ফটিকছড়িতে সকাল থেকে চলছে হরতাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১১:০৬ এএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ১১:১১ এএম

উত্তর ফটিকছড়িতে রাস্তা বন্ধ করে রেখেছে হরতাল সমর্থকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তর ফটিকছড়িতে রাস্তা বন্ধ করে রেখেছে হরতাল সমর্থকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা হরতাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে।

এতে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে জনজীবন আংশিক স্থবির হয়ে পড়ে।

দোকানপাট বন্ধ, যান চলাচল সীমিত থাকলেও জরুরি সেবা ও এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা এ হরতাল ঘিরে সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

সড়কে গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের উপস্থিতিও ছিল খুবই কম।

বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়।

তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে।

আন্দোলনকারী সাহেদুল আলম বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

নারায়ণহাট বাজারের আন্দোলনকারী হাসান শামসুদ্দীন বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং উত্তর ফটিকছড়ির সাধারণ মানুষের ন্যায্য অধিকারের আন্দোলন।

যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

এদিকে, হরতালকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা