× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানার ভেতর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মাদক কারবারির

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:৪৬ পিএম

নারায়ণগঞ্জের বন্দর থানার ভেতরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. রমজান নামের এক ব্যক্তি। ছবি: ভিডিও থেকে

নারায়ণগঞ্জের বন্দর থানার ভেতরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. রমজান নামের এক ব্যক্তি। ছবি: ভিডিও থেকে

নারায়ণগঞ্জে থানার ভেতরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. রমজান নামের এক ব্যক্তি। পুলিশের দাবি, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ওই যুবক এ ঘটনা ঘটিয়েছেন।

জেলার বন্দর থানায় বুধবার বিকালে এই ঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

৪০ বছর বয়সী রমজান একরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ওসি জামাল উদ্দিন বলেন, “ঘটনার সময় পুলিশ উত্তেজিত ওই ব্যক্তিকে নিবৃত করে থানা হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে এ থানায় অন্তত সাতটি মাদক-সংশ্লিষ্ট মামলা রয়েছে। পূর্বে একাধিকবার তিনি গ্রেপ্তারও হয়েছেন”।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ভিডিও। সেখানে দেখা যায়, প্লাস্টিকের বোতলে করে কেরোসিন এনে থানার ভেতরে নিজের শরীরে ঢালেন রমজান। তার আরেক হাতে ছিল ম্যাচবক্স। 

গায়ে কেরোসিন ঢেলে থানার ওসি উদ্দেশে করে উত্তেজিত কণ্ঠে রমজান বলতে থাকেন, “ওসি স্যার, আমি না বাঁচতে পারি। আওয়ামী লীগের আমলে মাদক বেচছি। এখন কাউসার ভাইয়ের কারণে মাদক ছাইড়া ভালো হইয়া গেছি। আওয়ামী লীগের দোসররা এখনো আমাকে মাদক ব্যবসা ছাড়তে দিতে চায় না। আমি বাঁচতে চাইতেছি স্যার। আমি রিকশা চালাইয়া ভাত খাই এখন। আমার অপরাধ কী স্যার?”

রমজানকে আরও বলতে শোনা যায়, “আওয়ামী লীগের লোকেরা আমারে মাইরা লাইতাছে স্যার। ওদের কাছে মইরা লাভ নাই স্যার, আমি আপনের থানার সামনে মরমু। আমি বাঁচতে চাই স্যার। আমার দুইটা সন্তান আছে”।

এক পর্যায়ে থানার ওসি তার কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় তার হাত থেকে ম্যাচবক্স ছিনিয়ে নিতেও দেখা যায় ভিডিওতে।

পরে তাকে থানার ভেতর গোসল করিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান ওসি জামাল উদ্দিন।

ওসি বলেন, “রমজানের সঙ্গে মাদক-সংশ্লিষ্ট কয়েকজনের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। রমজান আমাদের জানিয়েছে, তার সঙ্গে থাকা লোকজন তাকে হুমকি-ধমকি দিয়েছে। মূলত ক্ষোভ প্রকাশ করতেই সে থানায় এসেছে। পুলিশের সঙ্গে তার কোনো বিরোধ হয়নি”।

নাম প্রকাশে অনিচ্ছুক রমজানের স্ত্রী জানান, “তার স্বামী মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। কয়েকদিন আগে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সামনে মাদক বিক্রি না করার অঙ্গীকার করেন রমজান”।

কিন্তু পুরোনো মাদক বিক্রেতারা এখনো তার কাছ থেকে মাদক বিক্রির ভাগ দাবি করে হয়রানি করছে বলে অভিযোগ করেন রমজানের স্ত্রী।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ও রাজনৈতিক উপদেষ্টা আবুল কাউসার আশা বলেন, “কোন মাদক ব্যবসায়ী গায়ে আগুন দিলো, না কী করলো সেটা আমার দেখার বিষয় না। আমি মনে করি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে আইনের আওতায় আনা হোক”।

রমজান এখন হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন আছেন। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা