× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:২৪ পিএম

জাজিরা থানা। ছবি: সংগৃহীত

জাজিরা থানা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার ছোট মূলনা নদীর পাড়সংলগ্ন রুহুল আমিন খাঁর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মালেক বেপারী গ্রুপের সমর্থক কয়েকজন চা পান করতে দোকানে যান। এ সময় ফারুক খলিফা গ্রুপের সমর্থকরা তাদের দোকান থেকে উঠে যেতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ চলাকালে ককটেলের আঘাতে মালেক বেপারী গ্রুপের সোনামিয়া মাদবর ও বিল্লাল খাঁ গুরুতর আহত হন। এ ছাড়া শাহাজুদ্দিন মাদবর, হাবিব মাদবর এবং আরও একজন আহত হন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জাজিরা থানার ওসি মো. সালেহ আহম্মেদ বলেন, সংঘর্ষে চার থেকে পাঁচজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা