× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক রাশেদের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়কের বিবৃতি

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২১:৩৯ পিএম

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাংবাদিক রাশিদুল ইসলাম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাংবাদিক রাশিদুল ইসলাম। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

‘সাংবাদিক রাশেদকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে কখনোই আমার বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করে নাই। যারা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদেরকে সবাই চেনে। রাশেদ বিগত সময়ে জেলা বিএনপির দুর্দিনে কাজ করেছে এখনও করছে। ফেসবুকে এক পেজ থেকে আমাকে জড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এসব কথা জানান কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। 

এর আগে বুধবার সকালে ‘ন্যাশনালিস্ট কুড়িগ্রাম’ নামীয় ফেসবুক আইডি থেকে প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল ওয়ানের কুড়িগ্রাম প্রতিবেদক রাশিদুল ইসলাম রাশেদ সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপিকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। 

এ বিষয়ে সাংবাদিক রাশিদুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ভাই কিংবা জেলা বিএনপিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো সংবাদ কখনও পরিবেশন করি নাই। বরং যারা আমাকে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছে তারা নিজেরাই একই ফেসবুক আইডি থেকে একাধিকবার জেলা বিএনপির আহ্বায়ককে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট করেছে। ধারণা করছি কুড়িগ্রাম সদর হাসপাতালের স্টাফদের নানা অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ করায় একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে। 

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তামজিদ হাসান তুরাগ বলেন, একটি চক্র এই পেজটির মাধ্যমে এর আগেও সাংবাদিকদের মানহানির চেষ্টা করা হয়েছে। থানায় জিডিও করা হয়েছে। 

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, যারাই কুড়িগ্রামকে নিয়ে ভালো কিছু করতে চায় এরা তাদের বিরুদ্ধে উঠেপড়ে লাগে। এসব পেজের নেপথ্য পরিচালকদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা